Logo
Logo
×

খেলা

আমিনুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে নতুন অ‍্যাডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

আমিনুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে নতুন অ‍্যাডহক কমিটি গঠন

বিসিবি নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।  একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি বানিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা।  অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে।  সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রবিবার।  এর দুই দিন পর ব‍্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানভীর চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন