Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি ড্রোন ভূপাতিতে সহায়তা করেছে ইউক্রেন: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

ইরানি ড্রোন ভূপাতিতে সহায়তা করেছে ইউক্রেন: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সহায়তা করেছে ইউক্রেন। 

জেলেনস্কি দাবি, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে, তা হাতে-কলমে দেখিয়েছেন তাদের বিশেষজ্ঞরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন,  আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যার মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞরাও ছিলেন।

তিনি আরও বলেন, আমরা কয়েকটি দেশকে শিখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ব্যবহার করে ড্রোন প্রতিহত করা যায়। আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, কয়েকটি দেশে করেছি। আমার দৃষ্টিতে, এটি একটি সাফল্য।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন