Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ফলে সেখান থেকে ইউরেনিয়াম বা পারমাণবিক উপাদান অপসারণ করা একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া হবে।

এই অভিযানে গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রায় ১২৫টি সামরিক বিমান অংশ নেয়। হামলার লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো—ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান।

একই পোস্টে তিনি মার্কিন সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করে বলেন, কিছু গণমাধ্যম পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিচ্ছে না এবং তাদের খাটো করার চেষ্টা করছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যথায় দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন