চট্টগ্রামের লোহাগাড়া উজেলার আমিরাবাদ বটতলি এলাকার একটি হেফজখানা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে কিশোর মো. জিয়া রহমান (১৪)। গত শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ জিয়া রহমান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিনের পাড়ার মো. রফিক ও মা রুবি আক্তার দম্পতির ছেলে। জিয়ার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, কিশোর নিখোঁজের একটি জিডি হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, জিয়া লোহাগাড়ার উপজেলার আমিরাবাদ বটতলি এলাকায় অবস্থিত রওজাতুল কোরআন হেফজখানায় পড়াশোনা করত। শুক্রবার সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে সে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর বরাত দিয়ে পরিবার জানিয়েছে, জিয়াকে একটি গাড়িতে উঠে চট্টগ্রাম শহরের দিকে যেতে দেখা গেছে বলে তারা শুনেছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম