কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, থানা থেকে ২০০ গজ দূরত্বের একটি অফিস গুঁড়িয়ে দেওয়া এবং আসবাবপত্র লুটপাটের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। ঘটনার পাঁচ দিন পরও কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং অফিসটি পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।