দিনাজপুর জেলার অনেক লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। এসব স্থানে ঝুঁকি নিয়ে পারাপার হয় সাধারণ মানুষ। এ কারণে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা, প্রাণহানি। বিশেষ করে ফুলবাড়ী উপজেলার মোবারকপুর লেভেল ক্রসিং হয়ে উঠেছে অধিক ঝুঁকিপূর্ণ। কখন ট্রেন চলে আসে বুঝতে পারেন না পথচারীরা। স্থানীয়রা জানান, তিন বছরে মোবারকপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই ছিলেন মোটরসাইকেল আরোহী। এর মধ্যে চারজন ছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং একজন ধান ব্যবসায়ী। সংশ্লিষ্টরা জানান, মোবারকপুর লেভেল ক্রসিং দিয়ে ১২টি ডাউন এবং ১২টি আপ ট্রেন প্রতিদিন চলাচল করে। এ ছাড়া আরও রয়েছে মালবাহী ট্রেন। এ ক্রসিং দিয়ে ফুলবাড়ী সদরের সঙ্গে সড়ক যোগাযোগ রয়েছে প্রায় ৩০ গ্রামের মানুষের। এখান দিয়ে প্রতিদিন ২০-২৫ হাজার মানুষ রিকশাভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, মালপত্র বহনকারী ছোটবড় ট্রাক, ট্রলি, নসিমন, করিমনে যাতায়াত করে। রসুলপুর গ্রামের রিকশাভ্যান চালক আবদুল হাই জানান, দুই মাস আগে একজন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় পার্বতীপুর থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে জানা যায়, লোকটি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। ঢেড়েরহাটের ক্ষুদ্র ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বলেন, মোবারকপুর লেভেল ক্রসিং পার হয়ে প্রতিদিন ফুলবাড়ীতে যাতায়াত করতে হয় ব্যবসায়িক কাজে। কিন্তু গেটম্যান নেই। এজন্য কখন ট্রেন চলে আসে বুঝতে না পারায় দুর্ঘটনায় পড়ে অনেকে। মোবারকপুর রেললাইনের তদারকির দায়িত্বে থাকা ওয়েম্যান মাহবুবুল আলম জানান, তিনি রেললাইনের ছোটখাটো ত্রুটি মেরামতসহ লাইনের দুই পাশের আগাছা পরিষ্কার করেন। রেললাইনের তদারকির জন্য মোবারকপুর লেভেল ক্রসিংয়ের আশপাশেই থাকতে হয়। এ পথে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করে। গেটম্যান না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পার্বতীপুরের উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউআই-পথ) শেখ আল আমিন বলেন, ‘মোবারকপুর লেভেল ক্রসিংটি বি গ্রেডের। এটিতে গেটম্যান নিয়োগ চাইলে এলাকাবাসীকে রেলওয়ের জেনারেল ম্যানেজার, পশ্চিমাঞ্চল, রাজশাহী বরাবর আবেদন করতে হবে। তিনিই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।’
শিরোনাম
- এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
- গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা
- মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- নরসিংদীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, টেবিলে মিলল চিরকুট
- প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- চট্টগ্রাম হাসপাতালের আইসিইউ-ওটিতে অত্যাধুনিক কার্ডিয়াক মনিটর প্রদান
- বৈরি আবহাওয়া এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় বিসিসিআই
- ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়?
- ‘কাঙ্গাল হরিনাথ স্বাধীন ও নির্ভিক সাংবাদিকতার বড় প্রেরণা’
- খুদে ভক্তের শেখানো সেলিব্রেশন কি করবেন মেসি?
- শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- আশুগঞ্জে গোখরো সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত, জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না ওয়াহি
- অসুস্থ মাকে দেখতে আসার পথে প্রকৌশলীর মৃত্যু
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের
- জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন কারাদণ্ড
- কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
- যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান
গেটম্যানহীন লেভেল ক্রসিং ঝুঁকি নিয়ে চলাচল
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম
১ ঘণ্টা আগে | নগর জীবন
প্রতিশ্রুতি অনুযায়ী দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে সরকার : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন