×

এশিয়া

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের জলসীমার কাছে দেশটির পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ। এ ঘটনাকে উদ্বেগজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে রাশিয়ার শ্যাডো ফ্লিটের জাহাজ জব্দের সঙ্গে এ ঘটনার কোনো ধরনের যোগাযোগ নেই। যুক্তরাজ্য ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার এক ব্রিটিশ এক দম্পতিকে বহনকারী ইয়টকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘ব্রাইট ফিউচার’ নামের ইয়টটি রাশিয়ার যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচের’ সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পথে চলাচল করছিল। বিষয়টি রুশ যুদ্ধজাহাজের কর্মীরা লক্ষ্য করে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এরপর তারা সতর্কতামূলক গোলাবর্ষণ করে। 

মন্ত্রণালয়ের দাবি, আইল অফ উইট থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণে ব্রিটিশ জলসীমার বাইরে এ ঘটনা ঘটেছে। এতে ইয়টকে লক্ষ্যবস্তু করা হয়নি। বরং সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অন্যদিকে ইয়টে ব্যক্তিরা জানান, তাদের নৌযানটি কোনোভাবেই সংঘর্ষের পথে ছিল না। তারা রুশ বিবৃতিকে তিনি ‘চিরাচরিত মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন। এদিকে বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, গত রোববার ট্যাঙ্কার জব্দের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইয়টের এই ঘটনাটি ‘রহস্যজনক’ কিছুর ইঙ্গিত দেয় না। তবে আমরা দেখছি ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে পা দিচ্ছে। রাশিয়ার স্পষ্ট আগ্রাসন এবং পুরো ইউরোপ জুড়ে রাষ্ট্রীয় মদদপুষ্ট হামলা লক্ষ্য করছি।

ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ এবং ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ চ্যানেল অতিক্রমকালে রুশ যুদ্ধজাহাজকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ব্রিটিশ নৌবাহিনী। এ ঘটনার সময় ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ‘এইচএমএস মার্সি’ রুশ জাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচকে’ পর্যবেক্ষণ করছিল।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App