×

বরিশাল

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

Icon

এম.কে. রানা, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:০১ পিএম

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের দুই সহ-সভাপতিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিঞা বাবুল ও মো. মিঠু। আজ বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযোগ রয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একটি অংশ দীর্ঘদিন ধরে মহাসড়কে মাছের পোনাবাহী গাড়ি আটকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতার যোগসাজশে এ কার্যক্রম চলছিল বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মিঞা বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”

এ সিদ্ধান্তে অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা মিঞা বাবুল বলেন, “দল আমার বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটাকে মেনে নিয়েছি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ভালোভাবে চলুক, কলঙ্ক মুছে যাক এটাই কামনা করি।” তিনি আরও বলেন, “আমরা সিনিয়র হওয়ায় সব জায়গায় আমাদের নামটাই আগে আসে। তবে দলের স্বার্থে সিদ্ধান্ত মেনে নিয়েছি।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা দাবি করেন, পুরো বিষয়টি ‘নাটক’। তিনি বলেন, “নিজেদের বাঁচাতে দু’জনকে বলির পাঠা বানানো হয়েছে। যাদের যোগসাজশে এসব চলেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ছিল।”

উল্লেখ্য, মঙ্গলবার পোনাবাহী মাছের গাড়ি আটকে চাঁদাবাজির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। অভিযোগে সহ-সভাপতি আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ, শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সিসহ আরও কয়েকজনের নাম উঠে এলেও এখন পর্যন্ত কেবল দুই সহ-সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App