×

অপরাধ

আনোয়ারায় মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৩৩ এএম

আনোয়ারায় মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ বছরের একটি শিশু চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, স্থানীয় বৌদ্ধবিহার মন্দিরের পাশের বাড়ির সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। তাদের ৫ বছরের ছেলে পিয়াস বড়ুয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সুজন বড়ুয়া চট্টগ্রামের খাতুনগঞ্জে আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন।

প্রতিবেশী সুরভী বড়ুয়া (৪০) জানান, চিৎকার শুনে তারা বাইরে বেরিয়ে এসে ঘরের দরজায় এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ঘরের ভেতরে মেয়ের মরদেহ পাওয়া যায়। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে এনি বড়ুয়ার মৃত্যু হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

আরো পড়ুন : ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া বলেন, তিনি ঘটনার সময় শহরে ছিলেন। খবর পেয়ে বাড়িতে এসে পরিবারের এমন পরিণতি দেখেন। তিনি দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল এবং সেই বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটতে পারে। তিনি দাবি করেন, ঘটনার সময় তার স্ত্রী হামলাকারীর নাম উল্লেখ করেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

দুই বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস

দুই বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App