×

ঢাকা

দুলাভাই ও ভাইয়ের পর উদ্ধার হলো বোনের লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

দুলাভাই ও ভাইয়ের পর উদ্ধার হলো বোনের লাশ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিন সদস্য নিখোঁজের ঘটনায় দুলাভাই ও ভাইয়ের পর এবার বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকারীরা।

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ারের ছেলে রাশেদুজ্জামান (২২) এবং তার শ্যালক  গালিব (১৬) নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন গালিবের ছোট বোন ও রাশেদুজ্জামানের শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)। তারা পরিবারসহ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ডিএনডি লেকে গোসলে নেমে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া পানিতে তলিয়ে যান। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। অভিযানে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হলেও সুরাইয়া এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আমরা প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করেছিলাম। এরপর অন্তত ৪০ মিনিট পর নিখোঁজ মেয়েটাকেও উদ্ধার করতে সক্ষম হই।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘মৃতরা একই পরিবারের সদস্য। চারজন মিলে গোসলে নেমে একজন উঠে গেলেও তিনজন নিখোঁজ হয়ে মৃত্যুবরণ করে। তাদের প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

টঙ্গীতে ‘হানি ট্র্যাপে’ দুই যুবককে মারধর-লুট, গ্রেপ্তার ৩

দুই বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস

দুই বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App