×

ঢালিউড

শাকিবকে কোটি টাকার ঘড়ি উপহার দিলো চ্যানেল আই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

শাকিবকে কোটি টাকার ঘড়ি উপহার দিলো চ্যানেল আই

ছবি : সংগৃহীত

তারকাদের ব্যতিক্রমী ও মূল্যবান উপহার দিয়ে আবারও আলোচনায় এসেছে চ্যানেল আই। এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে তুলে দেওয়া হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ঘড়ি। এর আগে একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উপহার দেওয়া হয়েছিল স্বর্ণের কলস।

শনিবার (১৩ জুন) বৃষ্টিভেজা দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। অনুষ্ঠান চলাকালে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার হাতে রোজ গোল্ড এডিশনের একটি রোলেক্স ঘড়ি তুলে দেন। যার বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৯৭ হাজার টাকা।

অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব খান। তিনি জানান, কয়েক দিন ধরেই এমন একটি ঘড়ি কেনার কথা ভাবছিলেন। কিন্তু তার আগেই এটি উপহার হিসেবে পেয়ে যাবেন, তা কখনও কল্পনা করেননি।

আরো পড়ুন : ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে অপু বিশ্বাসের রহস্যময় বার্তা

প্রতিক্রিয়ায় শাকিব বলেন, আমি কখনও ভাবিনি একজন মানুষ আরেকজনকে কিংবা একজন শিল্পীকে এত মূল্যবান উপহার দিতে পারেন। এটা সত্যিই সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব।

চ্যানেল আইয়ের প্রশংসা করে তিনি বলেন, শিল্পীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা দেওয়া কিংবা বিভিন্ন সংকটে সহযোগিতার ক্ষেত্রে চ্যানেল আই সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তাই একজন শিল্পীকে এমন সম্মানজনক উপহার দেওয়াও তাদের পক্ষেই সম্ভব।

এই উপহারকে নিজের জীবনের বিশেষ প্রাপ্তিগুলোর একটি উল্লেখ করে শাকিব খান বলেন, এই ঘড়িটি এখন আমার কাছে অমূল্য সম্পদ হয়ে গেছে। এর সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, সম্মান ও স্মৃতি। আমি চাই এটি সারাজীবন আমার সংগ্রহে থাকুক এবং এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখুক। সত্যিই আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, শাকিব খানের আগে ফরিদুর রেজা সাগরের কাছ থেকে বিশেষ সম্মাননা ও মূল্যবান উপহার হিসেবে স্বর্ণের কলস পেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সে সময় অপু বিশ্বাস বলেছিলেন, এমন ভালোবাসা ও সম্মান তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App