×

বিনোদন

মেসি উন্মাদনায় মেতেছে তারকারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৮ এএম

মেসি উন্মাদনায় মেতেছে তারকারা

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি। মাঠে নেমেই দেখান নিজের চিরচেনা জাদু। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তিনি তুলে নেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

আর্জেন্টিনার এমন রাজকীয় জয় এবং প্রিয় মহাতারকার ফর্মে ফেরার রাতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন ঢাকাই শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা প্রকাশ করেন পরীমণি, মেহজাবীন, তাসরীফ, কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আর্জেন্টিনার এই জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়ে খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ফুটবলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এদিকে ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দেন। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আলবিসেলেস্তেদের পতাকার ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’

আরো পড়ুন : বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

লিওনেল মেসির একটি ছবি শেয়ার করে তরুণ অভিনেত্রী কেয়া পায়েল নিজের আবেগ ও আনন্দ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

আর্জেন্টিনার এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি লেখেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’

তরুণদের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে লেখেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার।’

মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মজার খোঁচা দিতে ছাড়েননি অভিনেতা খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদও। খায়রুল বাসার লেখেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’ আর ইরফান সাজ্জাদ বলেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিল, আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

অন্যদিকে ক্রীড়াসুলভ মানসিকতার উদাহরণ রেখে জনপ্রিয় গায়িকা পড়শী নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ব্রাজিল জার্সি পরা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App