×

পরীক্ষা

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০১ পিএম

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, কক্ষ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। এসময় কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

সচিব আবদুল খালেক জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সরকার বদ্ধপরিকর। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App