×

ফুটবল

বিশ্বকাপে হ্যাটট্রিকের পর যা বললেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২৮ পিএম

বিশ্বকাপে হ্যাটট্রিকের পর যা বললেন মেসি

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা মেসি। ছবি: সংগৃহীত

অসাধারণ! অবিশ্বাস্য! বিশ্বকাপে হয়তো একটা হ্যাটট্রিকই শুধু বাকি ছিল! বিশ্বকাপ জিতেছেন, গোল্ডেন বল জিতেছেন দুইবার। এবার ২০২৬ বিশ্বকাপ শুরুই করলেন বাকি থাকা অপূর্ণতা ঘুচিয়ে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ৩টি গোলই করেছেন লিওনেল মেসি।

এই হ্যাটট্রিক মেসিকে নিয়ে গেছে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে। জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে ফেললেন। বিশ্বকাপে দুইজনের গোলই এখন ১৬টি করে।

এমন মাইলফলকের ম্যাচের পর মেসির অনুভূতিটা ছিল বেশ সাধারণই, ‘আমার পরিবার, সতীর্থ, যারা সব সময় আমার পাশে থাকে, তাদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করতে পারা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমি খুব বেশি।’

৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল ২০২২ সালে কাতারে। এবার টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছে মেসির দল।

আর প্রথম ম্যাচেই মেসির এমন হ্যাটট্রিক আর্জেন্টিনার সেই স্বপ্নকে করে তুলেছে আরও উজ্জ্বল। অধিনায়ক হিসেবে দল নিয়ে মেসি বলেছেন, ‘আমাদের দলটি গোছানো ও শক্তিশালী। আমার নিজেরও বেশ ভালো লাগছে। কঠিন। সৌভাগ্যবশত ম্যাচটা আমরা জিততে পেরেছি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ।’

গ্যালারি মাতানো আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি মেসি, ‘আমি ভক্তদের প্রতি কৃতজ্ঞ। কারণ, তারা আবারও প্রমাণ করেছেন যে আর্জেন্টিনা ফুটবলকে কতটা ভালোবাসেন।’

এদিকে ম্যাচ শেষে বরাবরের মতোই মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

খেলা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা কোচের মুখে ঝরলো মেসির প্রতি মুগ্ধতা, ‘মেসিকে নিয়ে কী বলব, ভাষায় প্রকাশ করা কঠিন।’

৩৯ ছুঁই ছুঁই বয়সে এসেও বিশ্বকাপের মত বড় মঞ্চে হ্যাটট্রিক করে বসলেন। অথচ একই দিনে বিশ্বকাপের অন্য দুই ম্যাচে কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ড করেছিলেন জোড়া গোল।

কিন্তু তাদেরকে যেন ছাপিয়ে গেলেন মেসি। বছরের পর বছর ধরে মেসির এমন পারফরম্যান্সে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হালান্ডও যেন মুগ্ধ।

ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে হালান্ড লেখেন, ‘মেসি একটা পাগল’।

মেসি আসলেই পাগল নাহলে তিনটি গোলের ভেতর দুটি গোলই ডি বক্সের বাইরে থেকে এত সুন্দর করে কেউ করতে পারে? মানুষটা মেসি বলেই সম্ভব। নিজের শেষ বিশ্বকাপে মেসি আরো কত কিছু করবেন সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে পুরো বিশ্ববাসী।

এদিকে, আলজেরিয়াকে হারিয়ে শুভসূচনার পর স্কালোনির লক্ষ্য এখন আগামী সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়া। ম্যাচটি জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে লাতিন আমেরিকার পরাশক্তিদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App