×

ফুটবল

মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই, ম্যাচের পর মুগ্ধ স্কালোনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:১৫ পিএম

মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই, ম্যাচের পর মুগ্ধ স্কালোনি

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল মেসির চোখধাঁধানো হ্যাটট্রিকের পর পুরো ফুটবল বিশ্ব মজেছে মেসি-বন্দনায়। বাদ যাননি আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেছেন, লিওনেল মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করার মতো কোনো শব্দ তার জানা নেই।

মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘লিওকে নিয়ে বলার মতো কোনো শব্দ আর অবশিষ্ট নেই। আমি নতুন করে আর কী বলব? সে স্রেফ অবিশ্বাস্য! গত ২০ বছর ধরে সে প্রতিনিয়ত এই একই কাজ করে যাচ্ছে। ফুটবল দুনিয়ার প্রতিটি মানুষ তাকে মাঠে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে।’

মেসির লড়াকু মানসিকতার প্রশংসা করে স্কালোনি আরও যোগ করেন, ‘মাঠে সে একটা বলের আশাও ছেড়ে দেয় না। আর এটাই আমাদের দলের মূল ধরন। কাপ্তেনের কাছ থেকে এই লড়াকু মানসিকতাটাই আজ আমরা পুরো দল মিলে মাঠে ফুটিয়ে তুলতে পেরেছি।’

ম্যাচে দাপুটে জয় আসলেও মাঠের লড়াইটা মোটেও সহজ ছিল না বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। আলজেরিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম আমাদের ভুগতে হবে। আলজেরিয়া যথেষ্ট ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। আমরা মাঠে আমাদের সেরাটা দিয়েছি, তবে ম্যাচটি সত্যিই খুব কঠিন ছিল।’

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে সেই ২-১ গোলের হারের ধাক্কা এখনো ভোলেননি স্কালোনি। সেই তেতো স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই জটিল ও মনস্তাত্ত্বিক চাপের হয়। গত বিশ্বকাপে আমরা শুরুতেই হোঁচট খেয়েছিলাম। তাই টুর্নামেন্টে টিকে থাকার আত্মবিশ্বাস ধরে রাখতে আজ আমাদের একটি দারুণ শুরু খুব দরকার ছিল। ছেলেরা সেটি করে দেখিয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App