×

আন্তর্জাতিক

থালাপতি বিজয়ের জন্মদিন, ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

থালাপতি বিজয়ের জন্মদিন, ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

ছবি: সংগৃহীত

ভারতের তামিল সিনেমার সুপারস্টার থেকে দেশের রাজনীতির শীর্ষে উঠে আসা ‘থালাপতি’ বিজয়ের জনপ্রিয়তা দিন দিন আরো বাড়ছে। বর্তমানে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেও রুপালি পর্দায় ভক্তদের কাছে তার চলচ্চিত্রের আবেদন এখনও এতটুকু কমেনি। আর তাই এই তারকার জন্মদিন উপলক্ষে তার অনুরাগীদের জন্য থাকছে বিশেষ চমক।

আগামী ২২ জুন বিজয়ের জন্মদিনকে সামনে রেখে আগামী ১৯ জুন আবারো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার ব্লকবাস্টার সিনেমা ‘মার্সাল’। 

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, জন্মদিনের বিশেষ উপহার হিসেবে চেন্নাই ও চেঙ্গালপাট্টুর নির্বাচিত সিনেমা হলগুলোতে ছবিটি আবারো মুক্তি দেওয়া হবে।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মার্সাল’ অভিনেতা বিজয়ের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ও ব্যবসায়িক সফল চলচ্চিত্র। প্রখ্যাত নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত এই অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটিতে বিজয়কে প্রথমবারের মতো ত্রি-মাত্রিক চরিত্রে (একজন বাবা ও তার দুই ছেলে) দেখা যায়। তার এই অনবদ্য অভিনয়শৈলী এবং টানটান নির্মাণশৈলীর কারণে সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।

‘মার্সাল’ সিনেমার অন্যতম বড় আকর্ষণ ছিল এর তারকাবহুল কাস্টিং। এতে বিজয়ের বিপরীতে স্ক্রিন শেয়ার করেছেন তিন শীর্ষ অভিনেত্রী—সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল ও নিত্যা মেনন। এই ত্রিমুখী রসায়ন সিনেমাটির বাণিজ্যিক আবেদন বহুগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি সত্যরাজ, ভাদিভেলু, কোভাই সারালা ও হারিশ প্যারাদির মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে, ভিলেন বা খলচরিত্রে এস জে সূর্যের বিধ্বংসী অভিনয় সিনেমাটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যায়, যা আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।

পর্দায় বিজয়ের ‘ম্যাস’ বা লার্জার-দ্যান-লাইফ ইমেজকে পর্দায় সবচেয়ে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক অ্যাটলি। ‘থেরি’ সিনেমার তুমুল সাফল্যের পর এটি ছিল এই জনপ্রিয় জুটির দ্বিতীয় যৌথ কাজ। পরবর্তীতে তারা ‘বিগিল’ সিনেমাতেও একসাথে ইতিহাস গড়েন। তবে সমালোচকদের মতে, ‘মার্সাল’ ছিল এই জুটির মেকিং ও ক্যারেক্টারাইজেশনের অন্যতম সেরা সৃষ্টি।

মুক্তির পরপরই সিনেমাটি যেমন বক্স অফিসে ঝড় তোলে, ঠিক তেমনি বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও জন্ম দেয়। তৎকালীন চিকিৎসাব্যবস্থা ও সরকারি করনীতি নিয়ে ছবির কিছু সাহসী সংলাপ ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এমনকি জাদুকরদের একটি সংগঠনও ম্যাজিক দেখানোর কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিল। তবে এসব বিতর্ক সিনেমার পথচলাকে ব্যাহত করতে পারেনি; উল্টো জনমনে আগ্রহ বাড়িয়ে ছবিটিকে ব্লকবাস্টার করতে বড় ভূমিকা রেখেছিল।

এদিকে বিজয় বর্তমানে রাজনীতিতে সক্রিয় এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে তার অভিনয়ে নিয়মিত ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার শেষ সিনেমা হিসেবে ঘোষিত ‘জননায়াগান’-এর মুক্তির তারিখও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App