×

ভ্রমণ

কক্সবাজার-কুয়াকাটা সৈকত উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সমঝোতার উদ্যোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

কক্সবাজার-কুয়াকাটা সৈকত উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সমঝোতার উদ্যোগ

ছবি : সংগৃহীত

কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আলোচনায় বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

এ সময় পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি এমওইউ সইয়ের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাতে মালদ্বীপের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App