×

মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে গণ্য হবে: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:০০ পিএম

লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে গণ্য হবে: ইরান

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে বা দেশটির ভূখণ্ডে দখলদারত্ব চালালে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক ও অভিন্ন পক্ষ আখ্যা দিয়ে এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আব্বাস আরাঘচি স্পষ্ট করে জানিয়েছেন, আলোচনার টেবিলে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থান আলাদা কিছু নয়।

উদ্ভূত পরিস্থিতি ও দ্বিপাক্ষিক চুক্তির সমীকরণ ব্যাখ্যা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দৃষ্টিতে, এই স্মারকলিপির দুই পক্ষ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ।’

একইসঙ্গে আরাঘচি এই অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নৌ-অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান।

আরাঘচির সর্বশেষ বার্তায় তেহরান আন্তর্জাতিক মহলকে বার্তা দিয়েছেন যে, কোনো অবস্থাতে তারা দীর্ঘদিনের মিত্র হিজবুল্লাহর পক্ষ ছাড়বে না। একইসঙ্গে লেবাননে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাব বজায় রাখার অবস্থান থেকেও ইরান এক চুল নড়বে না।

দীর্ঘদিন ধরে লেবানন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের প্রধান কেন্দ্রবিন্দু বা যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ২০২৪ সালের শেষের দিকে সংঘটিত সর্বশেষ যুদ্ধে হিজবুল্লাহ বেশকিছু বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়েছিল। যার ফলে লেবাননে ইরান তার পূর্বের প্রভাব অনেকটাই হারিয়ে ফেলে এবং দেশটির ক্ষমতার সামগ্রিক ভারসাম্য ইরানের রাজনৈতিক প্রতিপক্ষ তথা ইরানবিরোধী শিবিরের অনুকূলে চলে যায়। অতীতের ধাক্কা সামলে লেবাননে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে তেহরান নতুন করে এই কঠোর অবস্থানের দিকে নজর দিচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App