×

মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, ক্ষুব্ধ ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, ক্ষুব্ধ ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলাকালেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরায়েলি হামলায় চারজনের প্রাণহানি ঘটেছে। এ তথ্য জানিয়েছে লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ)।

মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ও স্পর্শকাতর আলোচনার পুরো সময়জুড়ে ইরানি কর্মকর্তারা বলে আসছিলেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। যদিও সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সোমবার জানান, চুক্তিতে ‘লেবাননসহ সব ফ্রন্টে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব ওই চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ‘এই যুদ্ধে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।’

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সও সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লেবাননে যুদ্ধ বন্ধ, ঘরবাড়ি ধ্বংস বন্ধ এবং দখল করা লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে ইসরাইলকে বাধ্য করতে হবে।

আরো পড়ুন : ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকবে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইরান তাদের আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় তেহরান লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে।

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App