×

ময়মনসিংহ

দেওয়ানগঞ্জ সীমান্ত

পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় যুবক

Icon

জামালপুর ও দেওয়ানগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় যুবক

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তে এক যুবককে পুশইনের (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই যুবক আন্তর্জাতিক শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাংগা বিওপির ১০৭৮ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয়রা দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাকে আটকে দেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরে বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখায় পাঠিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এক ব্যক্তি বাংলাদেশে ঢোকার চেষ্টা করার সময় বিজিবি ও আমরা টের পেয়ে বাধা দিই। সে প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করলেও পরে কোনো সঠিক ঠিকানা বলতে পারেনি। যার কারণে তাকে সীমান্ত পার হতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।"

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ এখন কৌশল বদলে দুর্গম ও পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতে ওই এলাকায় একজনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনগণের কড়া নজরদারি ও বাধার মুখে তা সফল হয়নি। অনুপ্রবেশের চেষ্টা চালানো ওই ব্যক্তি বর্তমানে আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন এবং সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি বজায় রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App