×

জাতীয়

অমর একুশে বইমেলা শুরু ডিসেম্বরে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

অমর একুশে বইমেলা শুরু ডিসেম্বরে

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় নিয়ে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় এগিয়ে এনেছে বাংলা একাডেমি। সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা, চলবে এক মাস।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রকাশক ও সংশ্লিষ্টদের পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রীয় বাস্তবতা ও রমজান বিবেচনায় নিয়ে মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমাদের একটি মধ্যপন্থা নিতে হয়েছে।

বাংলাদেশে অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হয়ে চলে মাসব্যাপী। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের পাশাপাশি একুশে পদকও প্রদান করা হয় বইমেলার আয়োজন ঘিরে।

এর আগে করোনা মহামারির সময় বইমেলার সময় পরিবর্তিত হতে দেখা গিয়েছিল। সেবার মার্চ-এপ্রিলে মেলা অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App