×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের কাছাকাছি বন্দি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের কাছাকাছি বন্দি

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা চেয়ে ১.৭ গুণ বন্দি আটক রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) সংসদে কুমিল্লা -৪ আসনের এমপি এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫,১৩৬ (পুরুষ ৪৩,১০৭ এবং মহিলা ২,০২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৬,১১৩ জন (পুরুষ ৭৪,০৩৬ এবং মহিলা ২,০৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১.৭ গুণ।’

তিনি বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে। বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শীঘ্রই চালু করা হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ‘ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। উল্লিখিত ৪টি কারাগারের নির্মাণ/পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরো ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে সর্বমোট ৪৮ হাজার ৯১ জনে উন্নীত হবে।’

এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

‘মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত্যাবাসন’

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App