×

উত্তর আমেরিকা

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০২:২৭ পিএম

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

ছবি- সংগৃহীত

আর্জেন্টিনায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে হান্টাভাইরাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই সংকটকে কেন্দ্র করে দেশটির সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। আর্জেন্টিনার অভিযোগ, ডব্লিউএইচও এই স্বাস্থ্যসংকটকে ‘রাজনীতিকরণ’ করছে।

গত সোমবার (৪ মে) প্রকাশিত সর্বশেষ মহামারি সংক্রান্ত বুলেটিন অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে দেশটিতে ১০১ জন হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫৭। আর্জেন্টিনা সরকারের দাবি, কেবল ২০২৬ সালের প্রথম কয়েক মাসেই ৪২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণের হার ইতিমধ্যে বিপদসীমা (আউটব্রেক থ্রেশহোল্ড) ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতাকে দায়ী করছেন। দীর্ঘ খরার পর ভারী বৃষ্টিপাতে ইঁদুরজাতীয় প্রাণীরা খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এ ছাড়া বন উজাড়কেও অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এই স্বাস্থ্যসংকট ভূ-রাজনৈতিক বিতর্কে রূপ নেয় গত ১ এপ্রিল, যখন আর্জেন্টিনার উশুয়া বন্দর থেকে ছেড়ে যাওয়া প্রমোদতরি ‘এমভি হন্ডিয়াস’-এ হান্টাভাইরাস শনাক্ত হয়। উল্লেখ্য, গত মার্চে আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছিল।

আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, ওই প্রমোদতরিতে সংক্রমণের ঘটনাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে ডব্লিউএইচও দেশটির সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে। তাদের দাবি, প্রাদুর্ভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে বিশ্বমঞ্চে আর্জেন্টিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

রাজনৈতিক এই বৈরিতার মধ্যেও আর্জেন্টিনা দাবি করেছে, তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা সচল রয়েছে। ডব্লিউএইচও-র ‘হস্তক্ষেপ’ প্রত্যাখ্যান করে নিজস্ব সামর্থ্যেই এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের অঙ্গীকার করেছে দেশটি। বর্তমানে বিভিন্ন অঞ্চলে রোগ শনাক্তকরণ প্রোটোকল ও নতুন কৌশল প্রণয়নের কাজ চলছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App