×

প্রবাস

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৪

দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি মোহাম্মদ হিরামন, নাজমুল রুবেল এবং ফাহিম হালিম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ বাংলাদেশিসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনি থেকে ৩০ মাইল দূরে ৯-এইচ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কলম্বিয়া কাউন্টি শেরিফ (পুলিশ কমান্ডার) জ্যাকি সালভাতোর জানান, মহাসড়কে একটি টয়োটা প্রিয়াস এবং টয়োটা ক্রাউনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

তাতে টয়োটা প্রিয়াসের চালকের আসনে থাকা নাজমুল রুবেল (২৯), তার বাবা মোহাম্মদ হিরামন (৬০) এবং রুবেলের বন্ধু ফাহিম হালিম (২৫) ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া ওই গাড়িতে থাকা ফাতেমা আকতার রত্না (৩৩) ও তার এক বছর বয়সী ছেলে ইকরা গুরুতর আহত হন। তারা আলবেনি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, টয়োটা ক্রাউনে থাকা জুলিয়া রিচি (৬২) ঘটনাস্থলেই মারা যান। চালকের আসনে থাকা লুকা পেলভেনিয়ান আহত হন।

নিহত ও আহত বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের বাসিন্দা। 

বুধবার স্থানীয় সময় বাদ জোহর ব্রঙ্কসের বায়তুল আমার ইসলামিক সেন্টারে নিহতদের জানাজা হওয়ার কথা রয়েছে।

তাদের নিউ জার্সির মার্লবরো মুসলিম গোরস্থানে দাফন করা হবে বলে স্বজনেরা জানিয়েছেন। রুবেলদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App