×

রংপুর

অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:১০ পিএম

অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

নীলফামারীতে গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেলে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের জোরজিগা এলাকার খুচু মামুদের ছেলে অলিয়ার রহমান (৪২) ও জাহিদুল ইসলাম (৩৬)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মে রাতে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের জোরজিগা এলাকার নিজ বাড়ি থেকে ওই গৃহবধূ অপহরণের শিকার হন। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং বিভিন্ন স্থানে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ধর্ষণের সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে কয়েকটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। একপর্যায়ে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে, গত ২ জুন বিকেলে তাকে ডিমলা বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অলিয়ার রহমান, আমির হোসেন ওরফে কালা, রবি মামুদ, আমজাদ হোসেন ও জাহিদুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জাগো নিউজকে বলেন, ‘এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App