×

টালিউড

ঋতুপর্ণের মৃত্যুদিনে আবেগঘন প্রসেনজিৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:১৮ পিএম

ঋতুপর্ণের মৃত্যুদিনে আবেগঘন প্রসেনজিৎ

ছবি : সংগৃহীত

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। শনিবার (৩০ মে) পরিচালকের প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের একটি পুরোনো ছবি শেয়ার করে প্রিয় বন্ধু ও মেন্টরকে স্মরণ করেন তিনি।

ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লেখেন, “আজও মনে হয়, হঠাৎ ফোন করে বলবি— ‘বুম্বা, একটা গল্প আছে।’ ভালো থাকিস, ঋতু।”

সংক্ষিপ্ত এই বার্তার মধ্য দিয়ে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব, কাজের সম্পর্ক এবং তাকে হারানোর বেদনা ফুটে উঠেছে। ঋতুপর্ণের মৃত্যুর এক যুগেরও বেশি সময় পরও তাদের স্মৃতি চলচ্চিত্রপ্রেমীদের আবেগাপ্লুত করে তুলেছে।

আরো পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

বাংলা চলচ্চিত্রে ঋতুপর্ণ ঘোষ ও প্রসেনজিৎ চ্যাটার্জির জুটি ছিল অত্যন্ত সফল ও প্রভাবশালী। প্রসেনজিতের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ‘উনিশে এপ্রিল’, ‘চোখের বালি’, ‘দোসর’, ‘উৎসব’ এবং ‘খেলা’ নির্মিত হয়েছিল ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়।

চলচ্চিত্র অঙ্গনে প্রসেনজিৎ ‘বুম্বা’ নামেই পরিচিত। ঋতুপর্ণ ঘোষও তাকে স্নেহভরে এই নামেই ডাকতেন। নতুন কোনো গল্প বা সিনেমার ভাবনা এলেই তিনি ফোন করতেন প্রসেনজিৎকে। সেই স্মৃতিই আবারও উঠে এসেছে অভিনেতার আবেগঘন স্মরণে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন বরেণ্য নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। তার আকস্মিক মৃত্যু বাংলা চলচ্চিত্র অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। তবে তার নির্মিত চলচ্চিত্র ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে তিনি আজও দুই বাংলার দর্শক ও চলচ্চিত্রকর্মীদের হৃদয়ে বেঁচে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App