×

তথ্যপ্রযুক্তি

গুগলে সার্চে আসছে বড় ধরনের পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:২২ পিএম

গুগলে সার্চে আসছে বড় ধরনের পরিবর্তন

ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় সার্চ প্ল্যাটফর্ম গুগুল বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার কথা চিন্তা করছে। প্রচলিত “নীল লিংকের তালিকা” ভিত্তিক ফলাফল থেকে সরে এসে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতার দিকে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা আর শুধু বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখবেন না। বরং সার্চ বক্স থেকেই সরাসরি কথোপকথনের মতো উত্তর, বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী তথ্য উপস্থাপন পাওয়া যাবে। 

নতুন সার্চ বক্সটি আরও বড় ও স্মার্ট হবে, যেখানে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় দীর্ঘ প্রশ্নও করতে পারবেন বলে জানিয়েছে গুগল। এছাড়া যুক্ত হচ্ছে উন্নত প্রশ্ন প্রস্তাবনা ব্যবস্থা, যা শুধু শব্দ মিলিয়ে পূরণ করবে না, বরং জটিল প্রশ্ন তৈরি করতেও সহায়তা করবে। ব্যবহারকারীরা একই সঙ্গে পরবর্তী প্রশ্ন করতে পারবেন এবং ধারাবাহিকভাবে উত্তর পেতে পারবেন বলেও জানান প্রতিষ্ঠানটি।

গুগল আরো জানায়, 'সার্চে যুক্ত হচ্ছে তথ্য সহকারী বা এআই ভিত্তিক সহায়ক ব্যবস্থা, যা ব্যবহারকারীর হয়ে নির্দিষ্ট বিষয়ের তথ্য সংগ্রহ করবে। এসব সহকারী নির্দিষ্ট ক্ষেত্র পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে নতুন তথ্য খুঁজে এনে ব্যবহারকারীকে জানাতে পারবে। উদাহরণ হিসেবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপডেট দেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।'

এই ধারণা একেবারে নতুন নয়। আগে গুগলের “গুগল অ্যালার্টস” সেবা নির্দিষ্ট বিষয়ের তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাত। তবে নতুন ব্যবস্থায় সহকারীরা শুধু তথ্য পাঠাবে না, বরং তা বিশ্লেষণ করে সংক্ষেপে উপস্থাপন করবে।ো

নতুন প্রযুক্তির ফলে ব্যবহারকারীদের ওয়েবসাইটে গিয়ে আলাদা করে তথ্য খোঁজার প্রয়োজন কমে যাবে। ফলে প্রচলিত সার্চ ফলাফলের কাঠামোও ধীরে ধীরে বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে। গুগলের মতে, সার্চ এখন শুধু তথ্য খোঁজার মাধ্যম নয়, বরং কাজ সম্পন্ন করার একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে ব্যবহারকারীরা সার্চ থেকেই ছোট ছোট ব্যক্তিগত অ্যাপ তৈরি করতে পারবেন। দৈনন্দিন কাজ, খাদ্য পরিকল্পনা কিংবা ব্যায়াম রুটিনের মতো বিষয়েও এসব অ্যাপ ব্যবহার করা যাবে।চ

গুগলের নতুন সার্চ ব্যবস্থা তৈরি হয়েছে তাদের গবেষণা দলের সহায়তায় এবং ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে কিছু উন্নত সুবিধা শুরুতে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য সীমিত থাকতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তন অনলাইন প্রকাশনা খাতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ সার্চ থেকে সরাসরি উত্তর পাওয়া গেলে ওয়েবসাইটে ভিজিট কমে যেতে পারে, যা অনেক প্রকাশকের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।

সূত্র : টেকক্রাঞ্চ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা-দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

‘যে কোনো উপজেলার তুলনায় রূপগঞ্জ বেশি বরাদ্দ পেয়েছ’

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

অর্থ উপদেষ্টা বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App