বাসস
  ১৭ জুন ২০২৬, ২০:৩১

সুনামগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ক প্রস্তুতিমূলক সভা 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৭ জুন, ২০২৬ (বাসস) : জেলায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

জেলা প্রশাসক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিষয় উল্লেখপূর্বক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান। তিনি এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও প্রশ্নাতীত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক সমাজ, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার। তিনি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম কানুন উপস্থাপন করেন। 

এ সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং পরীক্ষা কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন।