মসজিদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম কিনতে গিয়ে বানেশ্বর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে ।
তারা হলেন পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের আব্দুল খালেক প্রামাণিক (৬৮) এবং হাচেন প্রামাণিক (৭০)।
স্থানীয়দের দাবি, নকুলবাড়িয়া গ্রামের একটি মসজিদের জন্য সোলার প্যানেল ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার উদ্দেশ্যে কয়েক জন গ্রামবাসী ইজিবাইকে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। সেই সময় রাজশাহী থেকে নাটোরমুখী ট্রাক বিপরীত দিক থেকে এসে বানেশ্বর এলাকায় ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক চালক ও সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

