সাংবাদিককে হেনস্থার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সাংবাদিককে হেনস্থার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগে রাজধানীর মুগদা থানার যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও শারীরিক হেনস্থার অভিযোগে মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, আজ রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফ। দায়িত্ব পালনকালেই মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েল ওই গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন এবং পেশীশক্তি প্রদর্শনপূর্বক তাকে শারীরিকভাবে হেনস্থা ও অসদাচরণ করেন।

যুবদল কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...