ট্রেইলার মুক্তি, আলোচনায় ‘হেডলাইন’

বিনোদন রিপোর্টার

ট্রেইলার মুক্তি, আলোচনায় ‘হেডলাইন’

মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেইলার। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে হইচইতে।

ট্রেইলার জুড়ে উঠে এসেছে সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। আর সেই অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপড়েনের এক গল্প। একই সঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উত্তেজনার আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে।

বিজ্ঞাপন

পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা গেছে। ট্রেইলার প্রকাশের মাধ্যমে সেই প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়েছে। শুধু দর্শকরাই নন, সিরিজটির কলাকুশলীরাও ‘হেডলাইন’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এবং অপেক্ষায় রয়েছে সিরিজটি মুক্তির জন্য।

৮ পর্বের সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী জাহাঙ্গীর আলম সহ আরও অনেক।

গোলাম মামুন মুক্তির প্রায় দুই বছর পর আবারও ওটিটিতে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আসন্ন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে, যার নাম জহির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...