সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ করেছেন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ অনুরোধ জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমি পৃথিবীর অনেক দেশের সংসদ দেখেছি। সেখানে মাথা নুইয়ে প্রবেশের নীতি রয়েছে। কিন্তু বিষয়টা কি ইসলাম পরিপন্থী কিনা সেটা আমাদের জানানোর অনুরোধ করছি।

বিজ্ঞাপন

এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে।

তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...