এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

স্পোর্টস ডেস্ক

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক সূচনা করেছে ব্রাজিল। এই ম্যাচে মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়সূচক গোল করা ১৯ বছর বয়সি তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে পুরো সময় বেঞ্চে বসিয়ে রাখায় কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষুব্ধ সমর্থকরা। তবে এই কঠিন সময়ে তরুণ তারকার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।
জনপ্রিয় শো ‘রেসেনহা দা কোপা’-এ রোনালদো বলেন, এন্দ্রিকের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই এবং সে অবশ্যই সুযোগ পাবে। বর্তমানে আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়া ভালো ছন্দে থাকায় এন্দ্রিক তৃতীয় বিকল্প হিসেবে আছেন। মরক্কো ম্যাচে ব্রুনো গিমারাইসের অনাকাঙ্ক্ষিত চোটের কারণে কৌশল পরিবর্তন করতে না হলে আনচেলত্তি হয়তো এন্দ্রিককে মাঠেই নামাতেন।
গ্রুপ পর্বের সমীকরণে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ এখন হাইতি। রোনালদোর মতে, এই ম্যাচটি শুধু জয়ের জন্য নয়, বরং বড় ব্যবধানে জিতে গোল পার্থক্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার এবং দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বড় সুযোগ। সমর্থকদের এই মুহূর্তে প্যানিক না করে দলের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...