ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬ ০৮:১৭ পিএম

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ রোববার (৭ জুন) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের টিয়াখালী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম ভদ্র শিকদার। তিনি লোন্দা গ্রামের বাসিন্দা এবং ইউসুফ আলী শিকদারের ছেলে। পেশায় তিনি একজন জেলে ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভদ্র শিকদার অধিকাংশ সময় নদীর চর ও নদীসংলগ্ন এলাকায় অবস্থান করতেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও তিনি নিয়মিত মাছ শিকারে যেতেন। কয়েকদিন আগেও প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাকে মাছ ধরতে দেখা গেছে।

আরও পড়ুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পায়রা বন্দর নৌ-পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছিল বলেও জানিয়েছে পুলিশ।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

কুইনোনেস গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো