ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৫:৫২ পিএম

জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকে আছেন এক বৃদ্ধ

জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকে আছেন এক বৃদ্ধ

জামালপুরের বকশীগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ওই বৃদ্ধ সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন।এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সেই এলাকায়।

আজ বুধবার (১০ জুন) ভোর রাতে উপজেলার কামালপুরের রামরামপুর সীমান্তে ১০৮২ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে।

বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ায় আটকে আছে সেই বৃদ্ধ।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ভোরের অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিষয়টি টের পেয়ে বাংলাদেশে প্রবেশের মুখে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ছয়জন ভারতে পালিয়ে গেলেও একজন এখন পর্যন্ত শূন্য রেখায় আটকে আছেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, একজনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ।
আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনো শূন্য রেখায় অবস্থান করছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১