ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০১:৪৪ এএম

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

ছবি, সংগৃহীত, শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের তিন বিভাগের জন্য মোট ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা বেশি।

এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

আরও পড়ুন

এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা পূরণে সরকার দেশি-বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১