ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০১:৪৩ পিএম

শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে

শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দাইল এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে থেকে তাকে উদ্ধার করেন ধানুয়া কামালপুর বিজিবি সদস্যরা। উদ্ধারের পর তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতেই অবস্থান করছেন। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের হাতে তুলে দেয়া হবে।

জানা যায়, বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দীর্ঘ সময় তিনি সীমান্তের ওই শূন্যরেখায় আটকে ছিলেন। 

আরও পড়ুন

পরবর্তীতে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আটকে থাকা ওই বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবি ও খবর দেখে তার পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘বিজিবি সীমান্ত থেকে একজন বৃদ্ধকে থানা হেফাজতে দিয়েছে। তার পরিবার আসার পর তাকে হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১