ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৬:৫৯ পিএম

মেহজাবীন-মালাইকা দুই বোনেরই প্রিয় আর্জেন্টিনা

মেহজাবীন-মালাইকা

বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাধ্যমে শুরু হবে ক্রীড়া জগতের এই বৃহত্তম আসর। দেশের তারকাদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনাকে পছন্দ করেন এবং কিংবদন্তি লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। তিনি ২০২৪ সালে আমেরিকায় গিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় উপভোগ করেন।

মেহজাবীন বলেন, 'মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার খেলা সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এবারে দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।'

এদিকে, মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীও শোবিজের একজন পরিচিত মুখ। জানা গেছে, মালাইকাও আর্জেন্টিনার সমর্থক। সম্প্রতি তিনি প্রিয় দলের জার্সি সংগ্রহ করেছেন এবং তার উচ্ছ্বাস প্রকাশ করতে একটি ছবি শেয়ার করেছেন।

আরও পড়ুন

মালাইকা আজ আর্জেন্টিনার জার্সি পরে আরেকটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?' তার পোস্টের কমেন্টে অনুসারীরা নিজেদের মতামত জানাচ্ছেন এবং পছন্দের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

মালাইকাকে সর্বশেষ ঈদের নাটক 'অভিযান'-এ দেখা গেছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ নাটকে তার সঙ্গে আছেন খায়রুল বাসার, ফররুখ আহমেদ রেহান, অ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১