জর্ডানকে সহজেই হারাল অস্ট্রিয়া

জর্ডানকে সহজেই হারাল অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে জর্ডান ৩-১ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে অস্ট্রিয়া। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি পরাজিত হলেও মাঠের ফুটবলে অনেক দৃঢ়তা দেখিয়েছে।

অস্ট্রিয়া ম্যাচে প্রথমবা এগিয়ে ২০ মিনিটে রোমানো স্মিডের গোলে। সেই গোল জর্ডানের হয়ে ৫০ মিনিটে শোধ করেন আলী ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান নিজেরাই নিজেদের পিছিয়ে দেয় আত্মঘাতী গোলে। ইয়াজান আল-আরব কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন। যোগ করা সময়ের শেষদিকে অস্ট্রিয়া পেনাল্টি পায় সেলিম ওবাইদের হ্যান্ডবলে। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ। অস্ট্রিয়ার পরের ম্যাচ আগামী ২২ জুন আর্জেন্টিনার বিপক্ষে। পরদিন ২৩ তারিখ আলজেরিয়ার বিপক্ষে খেলবে জর্ডান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172883