রেল লাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

রেল লাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টায় নেয়ামুল বাশির (৫০) নামের এক কলেজে শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। নিহত নেয়ামুল রাজশাহীর বাগমারা উপজেলার নামকান দেওয়ানপাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁর পার নওগাঁ চকরামচন্দ্র এলাকায় বসবাস করতেন এবং আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে শিক্ষক ছিলেন।

নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসে নেয়ামুল। এদিন সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে মোবাইলে ফোনে স্ত্রীকে জানান এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। 

কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ বুধবার সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। নেয়ামুলের স্ত্রীর দাবি তার স্বামীকে হত্যা করে রেললাইন পাশে ফেলে রাখা হয়েছে। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172894