বগুড়া দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৫
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলো, উপজেলার তেতুলিয়া দক্ষিণপাড়ার আইয়ূব হোসেন ফকিরের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান। মাদক মামলায় সঞ্জয়পুর গ্রামের মৃত লতিফ প্রামানিকের ছেলে হাসমত আলী (৪৫) এবং গ্রেফতারী পরোয়ানামূলে পৌর মেইলবাস স্ট্যান্ড এলাকার মৃত অনিল চন্দ্র সরকারের ছেলে মিলন চন্দ্র সরকার, পোথাট্রি গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম ও তারাজন গ্রামের সমির শেখের ছেলে আনোয়ার হোসেন।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার (১৭ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172931