বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: ম্যানেজমেন্ট রিপোর্টিং অ্যান্ড প্ল্যানিং, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট, পাওয়ার বিআই, ট্যাবলো এবং ওরাকল ইআরপিতে পারদর্শী।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৬
