কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
স্বরকল্পন আবৃত্তিচক্র আয়োজন করে কবিতায় বর্ষবরণ ১৪৩৩
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ — এই চিরায়ত আহ্বানকে ধারণ করে বৈশাখকে বরণ করতে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’।
‘কবিতা ও গানের বিশেষ পর্ব’ শীর্ষক এই আয়োজনে অংশ নেয় স্বরকল্পন আবৃত্তিচক্র। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বর্ণিল আয়োজনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় বিশেষ কবিতা ও গানের পরিবেশনা। একইসাথে স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেইজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
-69df3ca6af5d8.jpeg)
বৈশাখের প্রথম দিন উদযাপন করা হয় কবিতার সুর, আবৃত্তির রঙ এবং উৎসবমুখর আনন্দের আবেশে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষকে বরণ করে দিনব্যাপী চলবে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন।
-69df3cb4c2619.jpeg)
শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরেই কাজ করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এই বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
