Logo
Logo
×

প্রবাস

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন পর্ষদ

Icon

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:২২ এএম

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন পর্ষদ

ইউরোপে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ তাদের কার্যনির্বাহী পর্ষদ গঠন করেছে।

২০২৪-২৬ সালের জন্য ২১ সদস্যের পর্ষদে সভাপতি পদে হাবিবুর রহমান হেলাল এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন এসকে এমডি জাকির হোসেন সুমন। বুধবার এক ভার্চুয়াল সভা থেকে এ পর্ষদ ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

পর্ষদের অন্য নেতারা হলেন সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল, সহ সভাপতি শাহীন খলিল কাউছার, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, সহ সম্পাদক রহমান মাহবুবুর, অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তাহির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, আন্তর্জাতিক সম্পাদক কবীর আহমেদ, প্রচার সম্পাদক শাহ্ সোহেল, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, নারী বিষয়ক সম্পাদক নাজনীন আখতার, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মেভিজ পরমা, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, অভিবাসন সম্পাদক কামরুজ্জামান ভূইয়া ডালিম এবং সমাজকল্যাণ সম্পাদক শাবুল আহমেদ। কার্যকরী সদস্য হিসেবে আছেন বিটু বড়ুয়া, মাহবুবুর রহমান ও ফাহিম হোসেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন