×
Logo

সারাদেশ

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুশ ইন করা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৩৬ এএম

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুশ ইন করা ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধে তা ব্যর্থ হয়। তবে, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের ফেরত নেয়নি বিএসএফ। 

রোববার (১৪ জুন) ভোর ৬টা থেকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে ওই চেষ্টা সফল হয়নি। ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিজিবি জানায়, বৈঠকে বিএসএফ পুশইনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ওই ৯ জন। তবে, তাদের ফিরিয়ে দিতে বিএসএফ এর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি।

/এএন 


Logo