×
Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জনের মধ্যে। 

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এ নিয়ে দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের লক্ষণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

এই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে ৮৪ হাজার ৮৯৯  জন। আর পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়েছে ১০ হাজার ২৪৮ জনের মধ্যে। 

/এএন


Logo