×
Logo

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টুয়েন্টিতে ৪ উইকেটে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টুয়েন্টিতে ৪ উইকেটে হারল বাংলাদেশ

মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয় আর কম পুঁজির খেসারত দিতে হলো প্রথম টি-টোয়েন্টিতেই। বুধবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। 

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের ১ ওভার বাকি থাকতেই মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল এবং ৪ উইকেট বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী অস্ট্রেলিয়া। শেষ জুটিতে মেহেদী ও রিশাদের লড়াকু ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পেলেও, অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে তা মোটেও যথেষ্ট ছিল না। 

১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে পথ দেখিয়েছেন তরুণ ওপেনার কুপার কনোলি। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই অজি ব্যাটার আজ টি-টোয়েন্টি ফরম্যাটেও নিজের সেই বিধ্বংসী ফর্ম ধরে রাখেন। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ২৭ বলে ৪৭ রানের একটি ম্যাচ জেতানো ঝোড়ো ইনিংস খেলেন তিনি। কনোলির এই কাউন্টার অ্যাটাকিং ইনিংসের ওপর ভর করেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় অজিরা।

মাঝপথে বাংলাদেশের বোলাররা কিছুটা প্রতিরোধ গড়ে নিয়মিত বিরতিতে ৪টি উইকেট তুলে নিলেও, অভিজ্ঞ অজি মিডল অর্ডারকে পুরোপুরি চাপে ফেলতে পারেনি। ইনিংসের ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের দারুণ শুরুর পরও ব্যাটারদের দায়িত্বহীনতায় টানা উইকেট হারানোর বড় মাশুল দিতে হলো লাল-সবুজদের। 

/এএ

Logo