Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

ছবি: যুগান্তর

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ‘ভূঁইয়া পরিবহনের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, মহাখালী থেকে উত্তরাগামী ‘ভূঁইয়া পরিবহনের’ বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তারা রোড ডিভাইডারের কাজ করছিলেন বলে জানতে পেরেছি। বাসটি আরেকজন পথচারীকে রক্ষা করতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে ওই দুজন চাপা পড়েন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার মো. রাসেল রানা বলেন, বাসটি মিড আইল্যান্ডে তুলে দিয়েছে। ওই দুইজন বাদে আরও কয়েকজন আহত হয়েছেন। আমরা বাসটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম