Logo
Logo
×

জাতীয়

বাংলাবাজারে বইয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

বাংলাবাজারে বইয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

পুরান ঢাকার বাংলাবাজারে একটি বইয়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার ৫৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম