Logo
Logo
×

জাতীয়

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫৯ মিনিটে বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান। 

তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম